মেহেরপুরে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের অফিস উদ্বোধন

আপলোড তারিখঃ 2025-06-19 ইং
মেহেরপুরে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের অফিস উদ্বোধন ছবির ক্যাপশন:

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মেহেরপুর মেট্রো-৪৫ অফিসের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় শহরের আয়ছুন পার্কের তৃতীয় তলায় ফিতা কেটে অফিসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) গোলাম মোস্তফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএম মো. ফিরোজ আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন এজিএম মো. মনিরুজ্জামান খান ও দৈনিক মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন।


প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) গোলাম মোস্তফা বলেন, ‘সোনালী লাইফ ইন্স্যুরেন্স দেশের অন্যতম বিশ্বস্ত ও গ্রাহকবান্ধব জীবন বীমা প্রতিষ্ঠান। আমরা গ্রাহকের চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেবা দিয়ে থাকি।’ তিনি আরও বলেন, ‘মেহেরপুরে অফিস চালুর মাধ্যমে এখানকার মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে আমাদের সেবা।’


বিশেষ অতিথিরা বলেন, ‘সোনালী লাইফ শুধু একটি কোম্পানি নয়, এটি মানুষের ভবিষ্যতের নিরাপত্তার অংশীদার। দেশের প্রতিটি মানুষের মধ্যে বীমা বিষয়ে সচেতনতা গড়ে উঠতে হবে।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফএ শামীম, হাসান, মাহাবুল, মো. মশিউর রহমানসহ কোম্পানির কর্মকর্তারা। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)