টস জয় আর ম্যাচ হারের ধারাবাহিকতা অব্যাহত

আপলোড তারিখঃ 2017-10-19 ইং
টস জয় আর ম্যাচ হারের ধারাবাহিকতা অব্যাহত ছবির ক্যাপশন:
খেলাধুলা ডেস্ক: টস জয়ের ক্ষেত্রে এবারও কোনো গোলমাল হয়নি। টেস্ট সিরিজ শেষে ওয়ানডে সিরিজ চলছে। টস জিতেই চলছে বাংলাদেশ। অধিনায়ক পরিবর্তন হয়েছে; মুশফিকের সিরিজ শেষে চলছে মাশরাফির সিরিজ; কিন্তু ফাফ ডু-প্লেসিস টস জিততেই পারছেন না। তবে তার দল ধারাবাহিকভাবে ম্যাচ জিতে চলছে। গতকাল ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও এর কোনো ব্যতিক্রম হলো না। প্রোটিয়াদের সাড়ে তিনশ রানের জবাবে ১০৪ রানে হেরে সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ। রান তাড়ার লক্ষে ব্যাট করতে নেমে ৪৪ রানের ওপেনিং জুটি গড়েন ইনজুরি কাটিয়ে ফেরা তামিম ইকবাল এবং ইমরুল কায়েস। তামিম ২৫ বলে ৩ বাউন্ডারিতে ২৩ রান করে প্রিটোরিয়াসের বলে এলবিডাব্লিউ হয়ে গেলে ভাঙে এই জুটি। তিন নম্বরে নামা লিটন দাসও কিছু করতে পারেননি। ১২ বলে ১ চার ও দর্শনীয় ১টি ছক্কায় ১৪ রান করে ফেলুকওয়ায়োর শিকার হন তিনি। এরপর ৯৩ রানের জুটি গড়ে বিপদ সামাল দেন ওপেনার ইমরুল কায়েস এবং মুশফিকুর রহিম। ভালো খেলতে খেলতে ৬৮ রান করা ইমরুল কায়েস ইমরান তাহিরের বলে ভিলিয়ার্সের তালুবন্দী হলে ভাঙে এই জুটি। ব্যাটিং ভরসার অন্য নাম সাকিব আল হাসানও ৫ রান করে ফিরে গেলে পরাজয়ের শংকা ফিরে আসে টাইগার শিবিরে। আশা ভরসার প্রতীক হয়ে থাকা মুশফিকুর রহিমও ৬০ রান করে প্রিটোরিয়াসের শিকার হন। ১৮৪ রানে প্রথম সারির পাঁচ ব্যাটসম্যানকে হারায় বাংলাদেশ। মাহমুদ উল্লাহর সঙ্গী হওয়া সাব্বির রহমান ১৭ রান করে ইমরান তাহিরের বলে ক্যাচ দেন। নবম ব্যাটসম্যান হিসেবে মাহমুদ উল্লাহ (৩৫) ফেলুকওয়ায়োর বলে বোল্ড হয়ে যান। প্যাটারসনের বলে রুবেল হোসেন (৮) বোল্ড হয়ে গেলে ২৪৯ রানে থামে বাংলাদেশের ইনিংস। ৪ উইকেট নিয়ে প্রোটিয়াদের সেরা উইকেট শিকারী ফেলুকওয়ায়ো। এছাড়া ইমরান তাহির ৩টি, প্রিটোরিয়াস ২টি আর প্যাটারসন ১টি উইকেট নেন। দক্ষিণ আফ্রিকার মাঠে আগে ব্যাট করে সাড়ে তিন শ রান করা মোটেও অস্বাভাবিক কোনো ঘটনা নয়। কিন্তু চলতি সফরে বাংলাদেশি ব্যাটসম্যানদের ফর্ম এই টার্গেটকেই কঠিন করে ফেলেছে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে ব্যাট করতে নেমে ডি ভিলিয়ার্সের বিধ্বংসী সেঞ্চুরি আর হাশিম আমলার ব্যাটিং দাপটে ৫ উইকেটে ৩৫৩ রান তুলে প্রোটিয়ারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)