জয়রামপুর রেলস্টেশনে ট্রেন থামিয়ে এলাকাবাসীর মানববন্ধন

সাগরদাঁড়ি ও কপোতাক্ষ ট্রেনের যাত্রাবিরতির দাবি

আপলোড তারিখঃ 2025-06-18 ইং
জয়রামপুর রেলস্টেশনে ট্রেন থামিয়ে এলাকাবাসীর মানববন্ধন ছবির ক্যাপশন:

সাগরদাঁড়ি এক্সপ্রেস ও কপোতাক্ষ ট্রেনের আপ-ডাউন স্টপেজের দাবিতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর রেল স্টেশনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় বৃষ্টিকে উপেক্ষা করে শত শত মানুষ প্লেকার্ড হাতে অবস্থান নেয় স্টেশনে।


এলাকাবাসীর দাবি, ১৮৬২ সালে দর্শনা-জগতী রেলপথ চালুর পর থেকেই জয়রামপুর ছিল গুরুত্বপূর্ণ স্টেশন। অথচ এখন সেটি কার্যত বন্ধ। বক্তারা বলেন, রাজশাহী মেডিকেলসহ দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াতের সুবিধার্থে এই স্টেশনে ট্রেন দুটি থামানো জরুরি। তারা চার দফা দাবি তোলেন- গেটম্যান নিয়োগ, স্টেশন মাস্টার পদে জনবল প্রদান, স্টেশন সংস্কার এবং আপ-ডাউন ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করা।


স্থানীয় বাসিন্দা ও সাবেক সেনা সদস্য লাজিব আক্তার সিদ্দিকী বলেন, ‘স্টেশন মাস্টার, গেটম্যানসহ এখানে আগে ৪৭ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। আজ কিছুই নেই। এই ঐতিহ্য ফিরে পেতে চাই।’ জয়রামপুর মানবকল্যাণ যুব সংগঠনের সভাপতি মনিরুল ইসলাম মিলন বলেন, ‘গেটম্যান না থাকায় প্রাণ গেছে বেশ কয়েকজনের। স্টেশনটি সংস্কার ও স্টপেজ নিশ্চিত না হলে আরও দুর্ঘটনা ঘটবে।’


একপর্যায়ে বিকেল সাড়ে ৫টার দিকে কপোতাক্ষ এক্সপ্রেস জয়রামপুর স্টেশনে প্রবেশ করলে বিক্ষোভকারীরা লাল কাপড়ের ব্যানার রেললাইনে রেখে ট্রেন থামাতে বাধ্য করেন। প্রায় ৩০ মিনিট স্টেশন চত্বরে দাঁড়িয়ে থাকে ট্রেনটি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। পরে ট্রেনের গার্ড জানান, ‘চার দফা দাবির মধ্যে কিছু বিষয় বিবেচনায় নেওয়া হবে।’ মানববন্ধনে পিয়ার মাহমুদ, লাজিব সিদ্দিকী, আবু হানিফ, হুমায়ুন কবির ডাবলু, মাদরাসা শিক্ষক নাফিস আখতার সিদ্দিকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)