দর্শনা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে যুবলীগ নেতা গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2025-06-18 ইং
দর্শনা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে যুবলীগ নেতা গ্রেপ্তার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে যুবলীগ নেতা জুবায়ের ইসলাম (৫৭) গ্রেপ্তার হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। জুবায়ের রাজশাহী জেলার তানোর থানার যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি সাদিপুর গ্রামের মৃত আবু বাক্কারের ছেলে। পাসপোর্ট নম্বর ইড-০৫৬৮২৪৬ ব্যবহার করে তিনি দর্শনা জয়নগর ইমিগ্রেশন হয়ে ভারতের গেদে সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করছিলেন। গ্রেপ্তারের পর দর্শনা থানা পুলিশ তাকে হেফাজতে নিয়ে জেলহাজতে পাঠায়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে তানোর থানায় ২০২৪ সালের ১লা সেপ্টেম্বর দায়েরকৃত ১৪৩/৩২৩/০০৭/৩৮৫/৩১৬/৩০৯/৫০৬ ধারায় ২২১ ও ২২৮ নম্বর মামলা রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)