গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2025-06-18 ইং
গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে ফাহিম হোসেন (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সাহারবাটি ইউনিয়নের জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে এ ঘটনা ঘটে। জানা যায়, জোড়পুকুরিয়া গ্রামের জাহিদ হোসেনের ছেলে ফাহিমসহ ৮ থেকে ১০ জন সহপাঠী মিলে বাড়ির পাশে ওই বিদ্যালয়ের পুকুরে গোসল করছিল।


গোসলের এক পর্যায়ে হঠাৎ নিখোঁজ হয়ে যায় শিশু ফাহিম। অনেক খোঁজাখুঁজির পর সাড়া না পেয়ে সহপাঠীরা পরিবারের লোকজনকে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা এসে ফাহিমের নিথর দেহ পানিতে ভাসতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও খোঁজ খবর নেয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)