ছবির ক্যাপশন:
মেহেরপুরের গাংনীতে বোমা সদৃশ একটি বস্তু ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার চর গোয়ালাগ্রাম থেকে এসব উদ্ধার করা হয়। চিরকুটে লেখা রয়েছে- ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা ফিরবে। শোন, আমরা চরগোয়াল গ্রামের মানুষ। আমরা কিন্তু খুব দূরে নাই, নদীর এপার ওপার আছি। তাই বিএনপির একটি লোক যেন গ্রাম ছেড়ে পালাতে না পারে।’
স্থানীয়রা জানান, চরগোয়াল গ্রামের আলতাফ হোসেনের দোকানের সামনে বোমা সদৃশ বস্তু ও একটি চিরকুট পড়ে আছে, এমন খবর পেয়ে এলাকাবাসী জড়ো হয়। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে বস্তু দুটি উদ্ধার করে নিয়ে যায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, ‘খবর পেয়ে পুলিশ চরগোয়াল গ্রামে গিয়ে একটি বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কারা বা কে এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। খুব দ্রুতই আইনের আওতায় আনা হবে। তবে এটি আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেও হতে পারে।’
