মেহেরপুরে আন্তঃধর্মীয় সংলাপে সদর ইউএনও খায়রুল ইসলাম

সদর উপজেলাকে মডেল হিসেবে গড়তে চাই

আপলোড তারিখঃ 2025-06-18 ইং
মেহেরপুরে আন্তঃধর্মীয় সংলাপে সদর ইউএনও খায়রুল ইসলাম ছবির ক্যাপশন:

‘মেহেরপুর সদর উপজেলা যেন বাংলাদেশে একটি মডেল হিসেবে গড়ে উঠতে পারে, সেই লক্ষ্যেই আমরা সকলের সহযোগিতায় কাজ করে যাচ্ছি’ -এ কথা বলেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)) মো. খায়রুল ইসলাম। তিনি বলেন, ‘এখানে বসবাসকারী কেউ অশান্তি ভোগ করেন না। সকল ধর্মের মানুষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করছেন।’ তিনি আরও বলেন, ‘ইসলামসহ কোনো ধর্মই হিংসা-বিদ্বেষ বা হত্যার অনুমোদন দেয় না। মানুষ খারাপ হতে পারে, ধর্ম নয়। তাই ধর্মের সঠিক শিক্ষা মেনে চলতে হবে।’


গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা পরিষদের হলরুমে দি হাঙ্গার প্রজেক্টের পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) আয়োজিত আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইউএনও খায়রুল ইসলাম। সংলাপে সভাপতিত্ব করেন পিএফজি’র পিস অ্যাম্বাসেডর সিরাজ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মুনির, পুলিশ পরিদর্শক সেলিম উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুল ইসলাম এবং সমাজসেবা অফিসার আনিছুর রহমান। প্রধান আলোচক হিসেবে কার্যক্রম উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী রাজু জাভেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুজাহিদ মুন্না।


অন্যান্য বক্তার মধ্যে ছিলেন খাদ্য কর্মকর্তা এরশাদ আলী, জেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা রোকনউদ্দিন, জেলা মহিলা দলের সভানেত্রী সাহিদাতুন্নেসা নয়ন, আব্দুস সাত্তার মুক্তা, সঞ্জয় মুখার্জী, জন পি বিশ্বাস প্রমুখ। সংলাপে বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ইমাম জামাল উদ্দিন, সামিউল ইসলাম, শাহিন আলম, ইদ্রিস আলী, আব্দুল ওহাব, সাইফুল ইসলাম বকুল, জিল্লুর রহমান, আজমল হোসেন মিণ্টু, পলি খাতুন, সোনিয়া আক্তার, সঞ্জীব পাল বাপি, লিপিকা দে, অনন্যা রানী দাসীসহ আরও অনেকে।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)