ছবির ক্যাপশন:
মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ে গৃহীত পদক্ষেপ নিয়ে মেহেরপুরে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই সভার আয়োজন করে জেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। সভায় মানব পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সরকারি-বেসরকারি দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট প্রতিনিধিরা মাঠপর্যায়ে কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহনান, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসেন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল, পাবলিক প্রসিকিউটর (পিপি) সাইদুর রাজ্জাক, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুল ইসলাম, জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান, মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা খাতুন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যু বিহারী নাথ, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মণ্টু, জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আজম, সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মীর জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা (অব.) ক্যাপ্টেন আব্দুল মালেক, মেহেরপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাহবুবুল আলম, জেলা বিএনপির সাবেক সহ-সংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম মিণ্টু, কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, ব্র্যাকের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম এবং পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন প্রমুখ।
সভায় মানব পাচার রোধে সম্ভাব্য ভিকটিম শনাক্তকরণ, পুনর্বাসন ও সচেতনতা কার্যক্রমে সামাজিক সংগঠন ও এনজিওদের সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।
