ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা বিএনপির পরিচ্ছন্ন ও প্রাজ্ঞ রাজনীতিক, জননন্দিত সংগঠক এমদাদুল হক ডাবুর দাফনকার্য সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় আলমডাঙ্গার কালিদাসপুর দক্ষিণপাড়া ঈদগাহ ময়দানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে গত রোববার বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এদিকে, বিএনপির এই বর্ষীয়ান নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট শামসুজ্জামান দুদু। মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সিনিয়র সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ খন্দকার আব্দুর জব্বার সোনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, সফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড. আ স ম রউফ, জেলা জজ কোর্টের পিপি অ্যাড. মারুফ সরয়ার বাবু, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু।
এছাড়াও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়াদ্দার, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আমিনুল হক রোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিম, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন।
আরোও উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, সদস্যসচিব ও ইউপি চেয়ারম্যান তবারক হোসেন, ইউপি চেয়ারম্যান মিনাজ উদ্দিন বিশ্বস, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, আলমডাঙ্গা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, সদস্যসচিব রফিকুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দিন মোল্লা, সদস্যসচিব সাইফুদ্দিন আলম কনক, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমানসহ জেলা, উপজেলা, পৌর বিএনপি, কৃষক দল, যুবদল, ছাত্রদলের নেতা-কর্মী, আত্মীয়স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও এমদাদুল হক ডাবুর মৃত্যুতে শোক জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা এবং সাধারণ সম্পাদক জাহানারা পারভীন। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
