ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি) পদে তিনজন আইন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। গতকাল সোমবার, ১৬ জুন ২০২৫ তারিখে উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত স্মারক নং-সলিসিটর/জিপি-পিপি (চুয়াডাঙ্গা)-৫৩/২০২৪(অংশ-১)-১২৪ পত্রে জারি করা একটি প্রজ্ঞাপনে এই নিয়োগ প্রদান করা হয়।
এতে বলা হয়েছে, The Code of Criminal Procedure, 1898-Gi Section 492 এবং ÔThe Legal Remembrancer’s Manual, 1960Õএর Chapter II, Paragraph 1 Gi Rule 9 I Paragraph 6 Gi Rule 17 এর বিধান মতে চুয়াডাঙ্গা জেলার জেলা ও দায়রা জজ আদালতে তিনজন আইনজীবীগণ-কে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিয়োগ প্রদান কর হলো।
নিয়োগকৃতরা হলেন- চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর পদে অ্যাড. আ.স.ম. আব্দুর রউফ, সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদে অ্যাড. আব্দুস সালাম মুক্তা ও সহকারী সরকারি কৌঁসুলী (এজিপি) পদে সৈয়দ ফারুক উদ্দিন আহম্মেদ। এ আদেশের অনুলিপি চুয়াডাঙ্গা জেলা ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করা হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ, সরকারি কৌসুলী (জিপি), পাবলিক প্রসিকিউটর (পিপি) ও ডিস্ট্রিক একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার চুয়াডাঙ্গাকে অনুলিপি প্রেরণ করা হয়েছে।
