সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

অনুপ্রবেশের দায়ে ১১ বাংলাদেশি আটক

আপলোড তারিখঃ 2025-06-17 ইং
সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী একাধিক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ এবং ১১ জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার ও আগেরদিন রোববার মহেশপুর ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন বিওপির সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে। বিজিবি ৫৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম একাধিক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সকাল ১০টায় গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৬৭/এমপি হতে ১৫০ গজ বাংলাদেশের ভেতরে গোয়ালপাড়া গ্রামে হাবিলদার শিশির হালদারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় আসামীবিহীন ৩৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এরআগে, সকাল ৯টায় একই বিওপির অধীন গোয়ালপাড়া নতুন বাজার চেংখালী হাইওয়ে সড়কের পাশ থেকে উদ্ধার করা হয় ৪ কেজি ভারতীয় গাঁজা। সকাল ৭টা ১৫ মিনিটে পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ পাটক্ষেতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ৩৯২ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট (ভায়াগ্রা)। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মো. মনিরুজ্জামান সিকদার। এছাড়া, সোমবার দুপুর ১টায় মাটিলা বিওপির আওতাধীন লেবুতলা গ্রামে অভিযান চালিয়ে উদ্ধার করে আরও ১২ বোতল ভারতীয় ফেনসিডিল। আগেরদিন রোববার রাত সাড়ে ৮টার দিকে রাজাপুর বিওপির এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করে ৪৭ বোতল ভারতীয় মদ। 

এদিকে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বাঘাডাঙ্গা বিওপি সীমান্ত থেকে ৫০০ গজ অভ্যন্তরে কাঞ্চনপুর গ্রামের মাঠে টহলের সময় অবৈধভাবে ভারত থেকে আগত ২ বাংলাদেশিকে আটক করা হয়। আটককৃতরা হলেন- ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রাহিম ইসলাম (২৩) ও ভোলা জেলার আকাশ চন্দ্র দেবনাথ (২১)। এরআগে সকাল সাড়ে ৭টার দিকে কুসুমপুর বিওপির এলাকা থেকে আরোও ৫ বাংলাদেশিকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে তিনজন পুরুষ। তারা হলেন- বাগেরহাট জেলার আলী আহম্মদ (৫৮), গোপালগঞ্জের সমীর ঘরামী (৩৩) ও উত্তম রায় (২৩)। এরআগে রোববার সন্ধ্যা ৭টায় বাঘাডাঙ্গা বিওপির সীমান্ত থেকে এক বাংলাদেশি আরও এক নারীকে আটক করা হয়, যিনি অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। রোববারও বাঘাডাঙ্গা বিওপি থেকে আরও ৩ জন নারীকে একই অপরাধে আটক করা হয়।

অন্যদিকে, মহেশপুর ব্যাটালিয়নের বাঘাডাঙ্গা কোম্পানীর অধীন খোসালপুর বিওপির কাছে বিএসএফ ১৯৪ ব্যাটালিয়নের রামনগর কোম্পানি কমান্ডার বিজিবিকে জানায়, তারা ৬ জন বাংলাদেশিকে আটক করেছে। তাদের মধ্যে ৪ পুরুষ, ১ নারী ও ১ শিশু। পরে তাদের পরিচয় নিশ্চিত করে গতকাল বিকেল ৫টার দিকে সীমান্ত পিলার ৬০/৮৫-আর এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি কর্তৃক গ্রহণ করা হয়। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)