চুয়াডাঙ্গা ফার্মপাড়ায় শাটারিং খোলার সময় বিপত্তি ছাদ ভেঙে চাপা পড়ে রাজমিস্ত্রী মিলন নিহত

আপলোড তারিখঃ 2016-09-25 ইং
চুয়াডাঙ্গা ফার্মপাড়ায় শাটারিং খোলার সময় বিপত্তি ছাদ ভেঙে চাপা পড়ে রাজমিস্ত্রী মিলন নিহত ছবির ক্যাপশন:
`IMG_20160924_151004` `IMG_20160924_151046`শহর প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরে ফার্মপাড়ায় গেইটের শ্যাটারিং খুলতে গিয়ে ছাদ ধষে চাপা পড়ে  ঘটনাস্থলেই মারা গেছে মিলন হোসেন  (২৭) নামের এক রাজমিস্ত্রী। গতকাল বেলা আড়াইটার দিকে চুয়াডাঙ্গা ফার্মপাড়ায় হাপুর বাড়িতে এ দূর্ঘটনা ঘটে। নিহত মিলন হোসেন  চুয়াডাঙ্গা শহরের দক্ষিন গোরস্থান পাড়ার মৃত: আব্দুল হকের ছেলে। প্রতক্ষ্যদর্শীরা জানায়, গতকাল দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গা ফার্মপাড়ার মৃত আব্দুস সালামের ছেলে হাফিজুর রহমান হাপুর বাড়ির মেইন গেইটের ছাদের শাটারিং খোলার সময় শাটারিংসহ ছাদ ভেঙ্গে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় মিলন হোসেন। এ সময় মিলনের সহযোগী রাজমিস্ত্রী খোকন অল্পের জন্য প্রাণে বেঁচে যান। পরে স্থানীয়রা ভেঙে পড়া শাটারিংসহ ছাদের নিচে চাপা পড়া মিলনকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এই প্রতিবেদককে জানান, মিলনের মাথায় প্রচন্ড আঘাতের ফলে প্রচুর রক্তক্ষরণ হলে সে মারা যায়। হাসপাতাল থেকে মিলনের মরদেহ তার নিজ  বাড়ি দক্ষিন গোরস্থানপাড়ায় নিয়ে গেলে এক বেদনা বিধূর পরিবেশের সৃষ্টি হয়। নিহত মিলনের রাহুল নামের দশ বছর বয়সের একটি পুত্র সন্তান রয়েছে। গতকালই এশার নামাজের পর জানাযা শেষে জান্নাতুল মওলা কবরস্থানে নিহত রাজমিস্ত্রী মিলন হোসেনের দাফনকার্য সম্পন্ন হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)