শৈলকূপায় সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

আপলোড তারিখঃ 2025-06-16 ইং
শৈলকূপায় সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কানাপুকুরিয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় বন্যা খাতুন (১৯) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল রোববার সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে। তিনি একই উপজেলার কদমদি গ্রামের সোহানের স্ত্রী। ঝিনাইদহ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, রোববার সকালে ঝিনাইদহ কুষ্টিয়া সড়কের কানাপুকুরিয়া নামক স্থানে রাস্তার ওপর ছিন্নভিন্ন এক নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই নারীর মৃতদেহ উদ্ধার করে। তিনি জানান, ওই নারী কীভাবে মারা গেছে তা এখনো জানা যায়নি।

এদিকে বন্যা খাতুনের নিকটাত্মীয় জেএম বিপ্লব অভিযোগ করেন, দাম্পত্য কালহের জের ধরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করে লাশ রাস্তার ওপরে ফেলে রেখে যায়। ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, মৃত্যু নিয়ে সন্দেহ থাকায় বন্যা খাতুনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)