ওসির অপসারণ চেয়ে বিএনপির কেন্দ্রীয় নেতার ফেসবুক পোস্ট ভাইরাল

আপলোড তারিখঃ 2025-06-16 ইং
ওসির অপসারণ চেয়ে বিএনপির কেন্দ্রীয় নেতার ফেসবুক পোস্ট ভাইরাল ছবির ক্যাপশন:

ঝিনাইদহের শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খানের অপসারণের দাবিতে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু তার ব্যবহৃত ফেসবুক আইডতি একটি পোস্ট করেছেন। মুহূর্তের মধ্যেই ওই পোস্টটি ভাইরাল হয়েছে। অনেকেই ওসির বর্তমান কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন। গতকাল রোববার বিকেল ৪টা ৪৫ মিনিটে এই পোস্টটি তিনি করেন। ফেসবুক পোস্টে জয়ন্ত কুণ্ডু উল্লেখ করেন, ‘শৈলকূপা থানার ঘুষখোর, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্ট ইনুর দালাল ওসি মাসুমের অপসারণ চাই।’

অনেকে ওই পোস্টে মন্তব্য করেছেন, ‘শৈলকূপা থানায় ওসি মাসুম খান যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন। এমনকি ৫ আগস্টের পর আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে তাদের আশ্রয়-প্রশয় দিচ্ছেন।’ এ বিষয়ে জানতে শৈলকূপা থানার ওসি মাসুম খানের ব্যবহৃত মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে শৈলকূপার রামচন্দ্রপুর এলাকায় কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডুকে লক্ষ্য করে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনাকে ওসি মাসুম খান পটকা ফোটানো হয়েছে বলে দাবি করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)