ছবির ক্যাপশন:
মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেছেন, ‘আবারো করোনার প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। আমাদের সতর্ক ও সচেতন হতে হবে। পূর্বের মতোই আমাদের মাস্ক ব্যবহার করতে হবে এবং বাড়িতে প্রবেশের আগে অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে।’ গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে এবং জনসমাগম এড়িয়ে চলতে হবে। পাশাপাশি সিভিল সার্জন ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্মকর্তাদের করোনা মোকাবেলায় আগাম প্রস্তুতি ও সচেতনতা বজায় রাখার নির্দেশ দেন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিউল হক, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন, হাসপাতালের আরএমও ডা. সউদ কবীর, সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুল্লাহ আল আমিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, গাংনীর ইউএনও মো. আনোয়ার হোসেন, মুজিবনগরের ইউএনও পলাশ মন্ডল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুল ইসলাম, জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান, উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক সুরুজাজ্জামান, কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসিমা খাতুন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোফাজ্জল হোসেন এবং সামাজিক বন কর্মকর্তা এইচটি হামিম প্রমুখ। সভায় জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পর্যালোচনার পাশাপাশি স্বাস্থ্য ও জনসচেতনতা সংক্রান্ত বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
