চুয়াডাঙ্গা ট্রাক ও ট্রাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে হামলার অভিযোগ

আপলোড তারিখঃ 2025-06-16 ইং
চুয়াডাঙ্গা ট্রাক ও ট্রাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে হামলার অভিযোগ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা ট্রাক ও ট্রাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে হামলার ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছে সংগঠনটির নেতাকর্মীরা। এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থার দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। গতকাল রোববার সংগঠনের সভাপতি মুনতাজ আলীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের ছুটির মধ্যে গত ১২ জুন বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ট্রাক ও ট্রাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে হামলা চালায়। এতে কার্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলাকারীদের প্রতিহত করে। হামলার পেছনে কারা জড়িত, তা চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছে সংগঠনটি। এ ঘটনায় সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়ে দ্রুত তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)