চুয়াডাঙ্গায় সাহিত্য আসর পদধ্বনির ১৫৭৬তম পর্ব অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2025-06-14 ইং
চুয়াডাঙ্গায় সাহিত্য আসর পদধ্বনির ১৫৭৬তম পর্ব অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকেলে জেলা সাহিত্য পরিষদ প্রাঙ্গণে ১৫৭৬তম এ সাহিত্য আসরের আয়োজন করা হয়। আসরে সভাপতিত্ব করেন জেলা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজর ও সঞ্চালনা করেন সাধারণ সদস্য কাজল মাহমুদ। 


আসরে স্বরচিত লেখা পাঠ করেন গুরু কাজল মল্লিক, লতিফা রহমান বনলতা, আব্বাস উদ্দিন, মিম্মা সুলতানা মিতা, হুমায়ুন কবীর, শহিদুল ইসলাম, জাকিয়া সুলতানা ঝুমুর, আবু নাসিফ খলিল, মো. আনছার আলী ও লাবিবা রিমি। পঠিত লেখার ওপর আলোচনা করেন কাজল মাহমুদ, আবু নাসিফ খলিল, হুমায়ুন কবীর, অ্যাড. বজলুর রহমান, মো. তৌহিদ হোসেন, হামিদুল হক মুন্সি এবং ইকবাল আতাহার তাজ। 


এছাড়াও উপস্থিত ছিলেন হারুন-অর রশিদ, আশিকুজ্জামান আসাদ ও আনিসা তাবাসসুম এশা। ‘পদধ্বনি’ আসরের শুরুতে গত ৩১ মে প্রয়াত চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সুহৃদ শিক্ষাবিদ, গবেষক ও লেখক অধ্যাপক ড. আনোয়ারুল করীম স্মরণে এক মিনিট নীরবতা পালনসহ তাঁর সম্পর্কে আলোচনা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)