চুয়াডাঙ্গার বেগমপুরে জমিতে পানি যাওয়ায় নারীসহ ৩ জনকে পিটিয়ে জখম

আপলোড তারিখঃ 2017-10-19 ইং
চুয়াডাঙ্গার বেগমপুরে জমিতে পানি যাওয়ায় নারীসহ ৩ জনকে পিটিয়ে জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার বেগমপুরে জমিতে পানি যাওয়াকে কেন্দ্র করে একই পরিবারের তিনজনকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিবেশী। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বাজারপাড়ার জাহান আলীর স্ত্রী আমিরণ নেছা (৫০), তার ছেলে সাইফুল ইসলাম (৩২) ও সাইফুলের স্ত্রী জুলেখা (২৭)। গতকালই আহতদের পক্ষ থেকে চুয়াডাঙ্গা সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, বেগমপুর ইউনিয়নের বাজারপাড়ার মৃত কোরবান আলীর ছেলে নাসির তার নিজ জমিতে পানি দেয়। এ সময় পাশের জমি একই এলাকার জাহার আলীর জমিতে পানি যায়। এ সময় জমিতে থাকা জাহান আলীর স্ত্রী আমিরন নিষেধ করায় দু’পক্ষের মধ্যে তর্কবিতর্ক চলতে থাকে। পরে একপর্যায়ে নাসির, সমির, গাফফার লাঠি দিয়ে আমিরনকে মারধর করে। পরে আমিরণের ছেলে সাইফুল ও তার স্ত্রী জুলেখা ঠেকাতে আসলে তাদেরকেও বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)