৫ প্রার্থীর প্রত্যাহার পত্র নেয়নি নির্বাচন কমিশন : আজ চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

আপলোড তারিখঃ 2017-10-19 ইং
৫ প্রার্থীর প্রত্যাহার পত্র নেয়নি নির্বাচন কমিশন : আজ চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতি নির্বাচন-২০১৭ আপিলে শুনানিতে লেমনের প্রার্থীতা বহাল : কর্মী সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ দোকান মালিক সমিতি, চুয়াডাঙ্গা জেলা শাখার নির্বাচনে সভাপতি পদে দু’জনের প্রার্থীতা বহাল রেখেছে আপিল বিভাগ। গতকাল বুধবার সন্ধ্যায় জেলা দোকান মালিক সমিতির কার্যালয়ে সভাপতি পদপ্রার্থী লেমন জোয়ার্দ্দার ও স্বতন্ত্র সভাপতি পদপ্রার্থী মো. গিয়াস উদ্দীনের করা আপিলের রায় শুনানি অনুষ্ঠিত হয়। এরআগে গত সোমবার বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করলেও লেমন ও গিয়াসের প্রার্থীতা বাতিল করায় নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ ছুড়ে আপিল করে তারা। আপিল শুনানিতে সভাপতি পদপ্রার্থী হাজী মো. আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমনের প্রার্থীতা বহাল রাখায় কর্মী সমর্থকদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। একইদিন ৭টায় প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়ে কোন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় সকলকে বৈধ ঘোষণা করে আজ চূড়ান্ত প্রার্থী তালিকা করবে নির্বাচন কমিশন। এ নির্বাচনকে সামনে রেখে আগামী ২১ অক্টোবর শনিবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে। জেলা আইনজীবী সমিতির ভবনে আগামী ৩ নভেম্বর, শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সুষ্ঠু, সুন্দর ও মনোরম পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার হাজী এ্যাড সেলিম উদ্দিন খান বলেন, ‘আপিল বোর্ড শুনানি অন্তে দু’জনকেই বহাল রেখেছে। তাদের বিরুদ্ধে যে অভিযোগ এনে প্রার্থীতা বাতিল করা হয় তা সংবিধানে অস্পষ্ট। এখন তাদের নির্বাচন করতে আর কোন বাঁধা নেই; তারা নির্বাচন করতে পারছে।’ জেলা দোকান মালিক সমিতির পঞ্চ-বার্ষিক সাধারণ নির্বাচন উপলক্ষ্যে এবার লেমন-জগলু-ইবু পরিষদ ও চান্নু-বাবু-মাসুদ পরিষদে প্রতিদ্বন্দ্বি দু’টি প্যানেলে ১০৬ জনসহ সভাপতি পদে মো. গিয়াস উদ্দীন স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এদিকে তফসিল ঘোষণার পর থেকেই প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দু’টি প্যানেলের প্রার্থীরা। গতকালও সন্ধ্যার পর লেমন-জগলু-ইবু পরিষদের নেতাকর্মী ও সমর্থকরা বিশাল মোটর শোভাযাত্রা নিয়ে শহর প্রদক্ষিণ করে। এ সময় তারা লেমন-জগলু-ইবু পরিষদকে পূর্ণ প্যানেলে ভোট দিয়ে বিজয়ী করতে নানা স্লোগানে ভোটারদের আহ্বান জানায়। সাথে সাথে ব্যবসায়ীদের নিকট দোয়া ও সমর্থন কামনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)