ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আত্মপ্রকাশ

আপলোড তারিখঃ 2025-06-13 ইং
ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আত্মপ্রকাশ ছবির ক্যাপশন:

‘ঝিনাইদহের উন্নয়নে, আমরা সবাই একসাথে’ স্লোগানে আত্মপ্রকাশ করেছে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। গতকাল বৃহস্পতিবার জেলার সার্বিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, প্রস্তাবনা ও বাস্তবায়নের লক্ষ্যে জনমত গঠন ও দাবি আদায়ে সোচ্চার সংগঠন হিসেবে কাজ করার প্রত্যয়ে সংগঠনটি আত্মপ্রকাশ করে। দুপুরে ঝিনাইদহ শহরের আহার রেস্টুরেন্টের অডিটরিয়ামে এ আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মো. আশরাফুল ইসলাম আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।


সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুস্তাফিজুর রহমান, প্রফেসর ড. একেএম কামাল, ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালের ডা. শফিউল আলম সোহাগ, বিজিএমইএর সদস্য প্রকৌশলী কামরুল ইসলাম, যশোর শিক্ষা বোর্ডের কন্ট্রোলার প্রফেসর ড. আব্দুল মতিন, অধ্যাপক ডা. হাসানুজ্জামান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, সামাজিক সংগঠনের নেতা গাউস মোহাম্মদ গোর্কি, অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোশাররফ হোসেন, সদর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. মার্ফিয়া খাতুন প্রমুখ।


আত্মপ্রকাশ অনুষ্ঠানে চিকিৎসা বিষয়ক ডিজিটাল নিবন্ধ উপস্থাপন করেন ডা. মোয়াজ্জেম হোসেন দিপু। এছাড়া শিক্ষাবিষয়ক নিবন্ধ উপস্থাপন করেন কমিটির শিক্ষা সম্পাদক ও শিক্ষা কর্মকর্তা মো. ফারুক হোসেন এবং ক্লিন ঝিনাইদহ বিষয়ে ডিজিটাল নিবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার।


বক্তারা বলেন, ঝিনাইদহের উন্নয়নের জন্য পদ্মাসেতু রেললাইন প্রকল্প মাগুরা থেকে ঝিনাইদহ পর্যন্ত সম্প্রসারণ করতে হবে। যুগ যুগ ধরে এই জনপদের মানুষ উন্নয়ন বঞ্চিত হয়েছে। কাজেই, জনগণকে নতুন করে নিজেদের অধিকার ও প্রাপ্যটুকু আদায়ে জোর আওয়াজ তুলতে হবে। এসময় মাগুরা-ঝিনাইদহ ফোর লেন সড়ক নির্মাণ, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি জানান বক্তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)