ছবির ক্যাপশন:
জীবননগরের হাসাদাহ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। জানা গেছে, গত ৫ মে জীবননগর উপজেলা হাসাদাহ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমানকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় গতকাল বুধবার হাসাদাহ ইউনিয়ন বিএনপির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুনরায় তাকে দলীয় কর্মকাণ্ড পরিচালনার জন্য নির্দেশ প্রদান করা হয়।
