শৈলকূপায় সভা-সমাবেশ ও সেমিনারে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

বাংলাদেশে আর কোনো দিন দিনের ভোট রাতে হবে না

আপলোড তারিখঃ 2025-06-12 ইং
শৈলকূপায় সভা-সমাবেশ ও সেমিনারে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ছবির ক্যাপশন:

অ্যাটর্নি জেনারেল অ্যাড আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশে আর কোনো দিন দিনের ভোট রাতে হবে না। আমরা দায়িত্ব নিয়েছি আপনাদের গোপন বুথ পর্যন্ত পৌঁছে দেওয়ার। সেখানে গিয়ে আপনার ভোট যাকে ইচ্ছা তাকে দিতে পারবেন। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সপ্তাহব্যাপী ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বিভিন্ন বাজারে সভা, সমাবেশ, সেমিনার ও ব্যাংকার্স ফোরাম অব শৈলকূপার অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে  এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক এবং সৈয়দ মাহমুদ হোসেনদের মতো কুলাঙ্গাররা ত্রয়োদশ সংশোধনী বাতিলের মাধ্যমে ভোটের অধিকার হরণ নিশ্চিত করেছিলেন। তিনি বলেন, বিচারাঙ্গনে কোনো মাফিয়া থাকবে না, কোনো চক্রের সিন্ডিকেট থাকবে না। অ্যাটর্নি জেনারেল বলেন, তিনি প্রতিনিয়ত মাদক ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন। এ লড়াইয়ে সফলও হচ্ছেন। তিনি মাদক ও দুর্নীতির তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, আমরা শৈলকূপাকে মাদকমুক্ত করে গড়ে তুলবো। কথা দিচ্ছি মাদকের তথ্যদাতাদের নাম পরিচয় গোপন রেখে কেবল মাদকের সাথে যাদের সম্পর্ক তাদের নাম পরিচয় প্রকাশ করা হবে।

অ্যাটর্নি জেনারেল ঈদুল আজহার ছুটিতে নিজ এলাকায় এসে শৈলকূপা উপজেলার তিন শতাধিক গ্রামের বিভিন্ন হাট বাজার ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন। তিনি বলেন, তথ্য আমাকে দিবেন। আমি কথা দিচ্ছি আপনার নাম পরিচয় গোপন রাখা হবে তবে মাদকের সাথে যাদের সম্পর্ক তাদের নাম প্রকাশ করা হবে।

অ্যাটর্নি জেনারেল এ্যাড আসাদুজ্জামান বলেন, শৈলকূপায় এখন যে উন্নয়ন কাজ চলছে, তা আপনাদের করের টাকায়। এ উন্নয়ন কাজে যদি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা দুর্নীতিতে জড়িত হন তবে তথ্য দিবেন। শৈলকূপার চলমান উন্নয়ন কাজে কাউকে দুর্নীতি করার সুযোগ দেওয়া হবে না। দুর্নীতি করা হলেই তাকে শাস্তি পেতে হবে।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)