মেহেরপুরের কুতুবপুর ইউনিয়ন বিএনপির ঈদ পুনর্মিলনী

আপলোড তারিখঃ 2025-06-12 ইং
মেহেরপুরের কুতুবপুর ইউনিয়ন বিএনপির ঈদ পুনর্মিলনী ছবির ক্যাপশন:

মেহেরপুরের কুতুবপুর ইউনিয়ন বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে সুবিদপুর স্কুল মাঠে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মিষ্টিমুখ করে ঈদের আনন্দ ভাগাভাগি করে শত শত মানুষের আনন্দ উল্লাস করেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান। এসময় তিনি বলেন, এই ঈদ ঈদ নয়, ঈদ তখনই হবে যখন আমাদের প্রিয় নেতাকে আমরা প্রধানমন্ত্রী করে বিজয় ছিনিয়ে আনবো। কিছু লোককে দেখা যাচ্ছে যে, তারা বেহেস্তের টিকিট বিক্রি করছে। আমি আমার মা-বোন ও ভাইদের বলি আপনারা এই প্রতারণার পা দিবেন না। আপনাদের আগামী বাংলাদেশ আমাদের প্রিয় নেতা যে, ৩১ দফা বাস্তবায়নে কর্মসূচি দিয়েছে তা বিএনপি ক্ষমতায় গেলে পূরণ হবে ইনশাআল্লাহ। আপনাদের আর দুঃখ কষ্ট থাকবে না। বিএনপি ক্ষমতায়ন গেলে সকলের চাওয়া-পাওয়া পূরণ হবে ইনশাআল্লাহ।


সাইদুল ইসলাম কেনেডি সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ। জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেননের সঞ্চালনা আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ইলিয়াস হোসেন, জেলা বিএনপির সদস্য আনসারুল হক প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)