ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা শহরের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী মানিক মিয়ার ছেলে সুজন আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বুধবার হৃদরোগে তার মৃত্যু হয়। সুজন আলী স্টুডেন্ট টেলার্স (স্টুডেন্ট ক্লথ অ্যান্ড বস্ত্রালয়) এর মালিক মানিক মিয়ার মেজ ছেলে। তার বাড়ি আলমডাঙ্গা কলেজপাড়ায়।
জানা গেছে, গতকাল সকালে নিজ বাড়িতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে দ্রুত তাকে শহরের শেফা ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় নিয়ে যেতে বলেন। সুজনের শারীরিক অবস্থা খারাপ থাকায় কুষ্টিয়ায় না নিয়ে বাড়িতে নেওয়া হয়। বাড়িতে বেলা সাড়ে ৩টার সময় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর। মৃত্যুকালে সুজন আলী স্ত্রী, ১ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় শহরের দারুস সালাম গোরস্থানে জানাজার শেষে তাকে দাফন করা হয়।
ব্যবসায়ী সুজন আলী অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বণিক সমিতির সভাপতি সম্পাদকসহ সকল ব্যবসায় বৃন্দ, কলেজ পাড়া কল্যাণ কমিটির সভাপতি সম্পাদকসহ সদস্যবৃন্দ ও স্থানীয় সুধীজন।
