ঝিনাইদহে ফসলের সাথে এ কেমন শত্রুতা?

আপলোড তারিখঃ 2025-06-12 ইং
ঝিনাইদহে ফসলের সাথে এ কেমন শত্রুতা? ছবির ক্যাপশন:

শত্রুতার জেরে ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ফটিকখালি গ্রামে ৩০ শতাংশ জমির পটল ক্ষেতের গোড়া কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার (১০ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এতে পথে বসেছেন রশিদুল নামে এক দরিদ্র কৃষক। চাষির দাবি, এ ঘটনায় প্রায় দেড় থেকে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্ষতিগ্রস্ত কৃষক রশিদুল মাথায় হাত দিয়ে ক্ষেতের পাশে দাঁড়িয়ে আহাজারি করছেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা রশিদুলের রোপণকৃত পটল ক্ষেতের গোড়া কেটে দিয়েছে। ভুক্তভোগী রশিদুল বলেন, ‘৩০ শতাংশ জমিতে পটল রোপণ করেছিলাম। এতে আনুমানিক ৩০-৪০ হাজার টাকা খরচ হয়েছে। আশা করেছিলাম দেড় থেকে দুই লাখ টাকা বিক্রি করতে পারব।’ তিনি আরও বলেন, ‘এই জমি নিয়ে আমাদের স্থানীয় ইসরাইল নামে এক ব্যক্তির সঙ্গে পূর্ব থেকে বিরোধ ছিল। আমরা ধারণা করছি, তিনিই এ কাজটি করেছেন।’ ঘটনার পর আইনের আশ্রয় নিতে প্রস্তুতি নিচ্ছেন বলে প্রতিবেদককে জানান ওই কৃষক।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)