মাহমুদ হাসান খান বাবুর নেতৃত্বে গর্বিত জীবননগর

বিজিএমইএ সভাপতি নির্বাচিত হওয়ায় উপজেলা বিএনপির অভিনন্দন

আপলোড তারিখঃ 2025-06-08 ইং
মাহমুদ হাসান খান বাবুর নেতৃত্বে গর্বিত জীবননগর ছবির ক্যাপশন:

বিজিএমইএ’র নির্বাচনে জয়ী হওয়ায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, জেলার কৃতি সন্তান মাহমুদ হাসান খান বাবুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জীবননগর উপজেলা বিএনপি।



রোবিবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক ময়েন উদ্দিন মঈনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মাহমুদ হাসান খান বাবুর নিজ গ্রামের বাড়ি আন্দুলবাড়ীয়ায় গিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 



এ সময় নেতারা মন্তব্য করেন, মাহমুদ হাসান খান বাবু শুধু চুয়াডাঙ্গার গর্বই নন, গোটা দেশের টেক্সটাইল ও গার্মেন্টস খাতের অন্যতম আশার প্রতীক। মাহমুদ হাসান খান বাবুর এই নেতৃত্বে গর্বিত জীবননগরসহ চুয়াডাঙ্গাবাসী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)