শৈলকুপায় ট্রাক চাপায় স্ত্রী সন্তানসহ ব্যবসায়ী নিহত

গ্রামে শাকের মাতম

আপলোড তারিখঃ 2025-06-05 ইং
শৈলকুপায় ট্রাক চাপায় স্ত্রী সন্তানসহ ব্যবসায়ী নিহত ছবির ক্যাপশন:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ভাটই-ফুলহরি সড়কে ট্রাক চাপায় স্ত্রী সন্তানসহ নিহত হয়েছেন গোলাম মোস্তফা (৪৫) নামে এক ব্যবসায়ী। তিনি শৈলকুপার হুদা মাইলমারী গ্রামের বাবর আলী মন্ডলের ছেলে। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ভাটই বাজারের তোজাম্মেল হক তোজাম জানান, ঈদের কেনাকাটা শেষে ঝিনাইদহ শহর থেকে স্ত্রী সেলিনা খাতুন (৩৫) ও ৫ বছরের শিশু সন্তান মাহিমকে নিয়ে মটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন গোলাম মোস্তফা।


তিনি ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ভাটই-ফুলহরি সংযোগ সড়কে পৌছালে একটি বালি বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলের মারা যান শিশু মাহিম। গুরুতর আহত অস্থায় স্ত্রী সেলিনা ও স্বামী গোলাম মোস্তফাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।


ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস খবর নিশ্চিত করে জানান, শৈলকুপার ভাটই বাজার এলাকায় ট্রাকের সঙ্গে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী, সন্তান ও স্বামী নিহত হয়েছেন। তাদের মৃতদেহ সদর হাসপাতাল মর্গে রাখা আছে। তিনি আরো জানান, ট্রাকটি আটক করার চেষ্টা চলছে।


এদিকে মাইলমারী গ্রামের লিঠন ও হাসিবুল ইসলাম জানান, দুপুরে স্ত্রী সন্তানসহ গোলাম মোস্তফা ঝিনাইদহে ঈদের মার্কেট করতে যান। বাড়ি ফেরার পথে তারা নিহত হন। একই পরিবারের সব সদস্য নিহত হওয়ায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ঈদের খুশির পরিবর্তে ওই পরিবারে গভীর শোক নেমে এসেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)