মেহেরপুরে ডিজিটাল ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা সম্পন্ন

আপলোড তারিখঃ 2017-10-19 ইং
মেহেরপুরে ডিজিটাল ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা সম্পন্ন ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে ডিজিটাল ৫৯তম ড্রাইভিং লাইসেন্সের লিখিত, মৌখিক ও মাঠ পর্যায়ের পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী ডিজিটাল লার্নার প্রাপ্ত শতাধিক মোটরসাইকেল চালক এ পরীক্ষায় অংশ নেয়। বিআরটিএ মেহেরপুর অফিসের উদ্যোগে বেলা সাড়ে ১০টার দিকে লিখিত পরীক্ষা শেষে দুপুরে পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহন করা হয় জেলা প্রশাসকের কার্যালয়ে। বিকেলে জেলা স্টেডিয়াম খেলার মাঠে জিকজ্যাক পদ্ধতিতে মোটরসাইকেল চালিয়ে পরীক্ষা নেওয়া হয়। এসময় অনেক পরীক্ষার্থী অকৃতকার্য হয়। এসময় উপস্থিতি ছিলেন বিআরটিএ চুয়াডাঙ্গা-মেহেরপুর সার্কেল মোটরযান পরিদর্শক এসএম সবুজ, ট্রাফিক ইনচার্জ (টিআই) ইসমাইল হোসেন, বিআরটিএ’র সিল ম্যাকানিক আবুল হাসান মিঠু। বিআরটিএ চুয়াডাঙ্গা-মেহেরপুর সার্কেল মোটরযান পরিদর্শক এসএম সবুজ জানান, পরীক্ষা শেষ হয়ে গেছে পরীক্ষায় কৃতকার্যদের তালিকা মেহেরপুর বিআরটিএ অফিসে নোটিশ বোর্ডে দেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)