মেহেরপুরের প্রত্যাশার আলোর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

আপলোড তারিখঃ 2025-06-05 ইং
মেহেরপুরের প্রত্যাশার আলোর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ ছবির ক্যাপশন:

মেহেরপুর সদরের নতুন দরবেশপুর গ্রামে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে মানবিক সংগঠন ‘প্রত্যাশার আলো’। গতকাল বুধবার বিকেলে ২৫০টি প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পরিবারকে ঈদের খাদ্যসামগ্রী এবং প্রয়োজনীয় উপহারসামগ্রী প্রদান করা হয়। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।

সংগঠনের সভাপতি শামীমুল ইসলাম শামীম বলেন, ঈদ শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সহানুভূতি ও ভালোবাসা ভাগ করে নেওয়ার সময়। আমরা চাই সমাজের কেউ যেন এই আনন্দ থেকে বঞ্চিত না থাকে। সাধারণ সম্পাদক শাকিল আহমেদ বলেন, আমরা এখন অনুভূতির সংকটে ভুগছি। প্রত্যাশার আলো শুধু একটি সংগঠন নয়Ñএটি এক বিবেক-জাগরণী আন্দোলন, যেখানে মানুষ তার দায়িত্ব অনুভব করে অন্যের পাশে দাঁড়ায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরজুল্লাহ রহমান বাবলু। বিশেষ অতিথি ছিলেন দেওয়ান  শফিকুল ইসলাম শফি, জাহিদ বিশ্বাস, কাওসার বিশ্বাস ও আজের আলী। উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি খায়রুল বাশার, মাহাবুবুল ইসলাম, আশাদুল ইসলাম, ও আলমাছ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)