কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

আপলোড তারিখঃ 2025-06-05 ইং
কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু ছবির ক্যাপশন:

ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শারমিন আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার চাঁচড়া মাঠপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শারমিন আক্তার ওই গ্রামের সাগর হোসেনের স্ত্রী। তাদের ৭ বছর বয়সী একটি ছেলে এবং চার বছর বয়সী একটি মেয়ে রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক মোটরের পানি দিয়ে চাল ধোয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতের খোলা তারে হাত লাগলে শারমিন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনাটি সম্পর্কে জেনেছি। থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)