২০টি মন্দির কমিটির নেতাদের হাতে স্মারক ক্রেস্ট প্রদান

চুয়াডাঙ্গায় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় বিএনপির শুভেচ্ছা স্মারক বিতরণ

আপলোড তারিখঃ 2025-06-05 ইং
২০টি মন্দির কমিটির নেতাদের হাতে স্মারক ক্রেস্ট প্রদান ছবির ক্যাপশন:

শারদীয় দুর্গাপূজা-১৪৩১ সুষ্ঠুভাবে সম্পন্ন করায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে জেলার পূজা মণ্ডপসমূহের মাঝে শুভেচ্ছা স্মারক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ। আমরা বিশ্বাস করি, সকল ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকার রয়েছে। বিএনপি সবসময় বিশ্বাস করে, রাষ্ট্র পরিচালনায় ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। বর্তমান সময়ের রাজনৈতিক বৈরিতা দূর করে সব ধর্মের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখাই আমাদের লক্ষ্য।’ তিনি বলেন, ‘পূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি একটি সামাজিক সম্প্রীতির বড় উদাহরণ।’


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু এবং জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম।


এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা ছাত্রদলের সহসভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, সাহিত্য বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, জেলা পূজা উদ্যাপন পরিষদের সদস্যসচিব উত্তম কুমার দেবনাথ, সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায় ও জেলা পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য পবিত্র কুমার আগরওয়ালা। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সদর উপজেলা ও পৌর এলাকার ২০টি পূজামণ্ডপের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)