কেরুজ জামে মসজিদের রাস্তা নির্মাণকাজের উদ্বোধন

আপলোড তারিখঃ 2025-06-04 ইং
কেরুজ জামে মসজিদের রাস্তা নির্মাণকাজের উদ্বোধন ছবির ক্যাপশন:

দর্শনার কেরুজ জামে মসজিদের উত্তর পাশের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে অবশেষে শুরু হলো সলিং রাস্তার নির্মাণকাজ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে রাস্তার কাজের উদ্বোধন করেন কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে এমডি বলেন, ‘নামাজ পড়তে আসা মুসুল্লিদের কাদাপানিতে চলাচলে দীর্ঘদিন সমস্যা হচ্ছিল। মুসুল্লিদের কথা চিন্তা করে কেরু কোম্পানির নিজস্ব অর্থায়নে এ রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে মসজিদসহ আরও উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নেওয়া হবে।’

উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (অর্থ) আব্দুছ সাত্তার, কৃষি খামারের মহাব্যবস্থাপক দেলোয়ার হোসেন, এডিএম ওমর আল গালিব, সিভিল ইঞ্জিনিয়ার মাসুম বিল্লাহ এবং কেরুজ জামে মসজিদের মুয়াজ্জিন নেছার উদ্দিন। দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম আল আজাদী সামসুজ্জোহা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)