মেহেরপুরে কোরবানির পশুর চামড়া প্রক্রিয়াজাতের জন্য লবণ বিতরণ

আপলোড তারিখঃ 2025-06-04 ইং
মেহেরপুরে কোরবানির পশুর চামড়া প্রক্রিয়াজাতের জন্য লবণ বিতরণ ছবির ক্যাপশন:

মেহেরপুরে কোরবানির পশুর চামড়া প্রক্রিয়াজাত করণের জন্য জেলা প্রশাসনের উদ্যোগে বিনা মূল্যে ৩০ মেট্রিক টন লবণ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে পশুর চামড়া প্রক্রিয়াজাতকরণ সভায় বিনামূল্যে এ লবণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, ডা. ফাতেমা তুজ জোহরা, উপজেলা সমাজসেবা অফিসার আনিসুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম, আমঝুপি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)