চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2025-06-04 ইং
চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করা হয়। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গার দর্শনা পুরাতন বাসস্ট্যান্ড পাড়ার মৃত ছোলেমানের ছেলে রতন হোসেন (২০) ও শহরের মাস্টার পাড়ার মৃত আবুল কাশেমের ছেলে সোহেল (৪৮)।


গতকাল মঙ্গলবার দিনভর এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ। অভিযানে সহযোগিতা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহ জালাল খান, উপ-পরিদর্শক কবির উদ্দিন তালুকদারসহ সঙ্গীয় ফোর্স। আটকের পর রতন ও সোহেলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেন। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়। অভিযান সংশ্লিষ্টরা জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)