প্রতিপক্ষের ঘুষিতে দাত হারালো নাজমুল

আপলোড তারিখঃ 2017-10-19 ইং
প্রতিপক্ষের ঘুষিতে দাত হারালো নাজমুল ছবির ক্যাপশন:
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুজনের বাকবিতন্ডা আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের হাটবোয়ালিয়া বাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। গতকাল দুপুর একটার দিকে এঘটনা ঘটে। এসময় নাজমুল নামের একজনের দাত ভেঙে যায় এবং অপর পক্ষের একজন জখম হয়। জানা যায়, আলমডাঙ্গা হাটবোয়ালিয়ার ডিস ব্যাবসায়ি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য সোহরাবের ছেলে নাজমুল (৩০) এর কাছে একই গ্রামের মৃত কালু মন্ডলের ছেলে সমসের (২৬) তার পাওনা দুইশত টাকা চাইথে গেলে দুজনের মধ্যে বাকবিতন্ডা বাধে। একপর্যায়ে সমসের রাগান্নিত হয়ে নাজমুলের মুখে ঘুষি মারে। এসময় ঘুষিতে নাজমুলের একটি দাত ভেঙে পড়ে যায়। এঘটনায় নাজমুল ও সমসের ধস্তাধস্তি করলে দুজনই সামান্য জখম হয়। এঘটনার পর স্থানীয়রা নাজমুলকে নিয়ে হারদি হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে নাজমুলের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)