আন্দুলবাড়ীয়া কলেজে শিক্ষার মানোন্নয়নে সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2025-06-03 ইং
আন্দুলবাড়ীয়া কলেজে শিক্ষার মানোন্নয়নে সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:


জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া কলেজে মানসম্মত শিক্ষার পরিবেশ ও শিক্ষার মানোন্নয়নে প্রভাষক-প্রভাষিকা, কর্মকর্তা-কর্মচারীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় আন্দুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ এস এম এনায়েতুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া কলেজের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি এস এম সাইদুর রহমান বাবু। বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া কলেজের এডহক কমিটির অভিভাবক সদস্য ফজলুর রহমান খান ও শিক্ষক প্রতিনিধি এমাজ উদ্দীন আহমেদ মিল্টন।


এছাড়া বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক হাসানুজ্জামান খান পলাশ, বাংলা বিভাগের প্রভাষক হাফিজুল ইসলাম হাফিজ, ইংরেজি বিভাগের প্রভাষক আলমগীর কবির, অর্থনীতি বিভাগের প্রভাষক বাবুল হোসেন মুকুল, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আহসান হাবীব, পৌরনীতি বিভাগের প্রভাষক জামিল হোসেন, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক আবুল খায়ির, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আসমা খাতুন ও আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি ও কলেজের অফিস সহায়ক জাহিদুল ইসলাম মামুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)