ভারতে যাওয়ার সময় দর্শনা চেকপোস্ট থেকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2025-06-03 ইং
ভারতে যাওয়ার সময় দর্শনা চেকপোস্ট থেকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:

দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে কুমিল্লার হত্যা মামলার আসামি শেখ তাইসুখ ইসলাম (২৮) গ্রেপ্তার হয়েছেন। গতকাল সোমবার সকাল ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। শেখ তাইসুখ ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার মনোহরপুর সোনালী জামে মসজিদ রোড এলাকার বাসিন্দা শেখ জহিরুল ইসলামের ছেলে।

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের পুলিশ জানিয়েছ, গতকাল সোমবার সকালে শেখ তাইসুখ পাসপোর্ট নিয়ে ভারতে প্রবেশের জন্য ইমিগ্রেশনে আসেন। সার্ভারে তথ্য যাচাই করার সময় দেখা যায়, তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা রয়েছে। এরপরই তাকে আটক করে দর্শনা থানায় সোপর্দ করা হয়।

তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শেখ তাইসুখ ইসলামের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন ইমিগ্রেশন কর্মকর্তা। পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় দায়ের করা মামলাটির এফআইআর নম্বর ৬৯, তারিখ ২৭ মে ২০২৫। মামলাটি একই দিনে আদালতে (জিআর নম্বর ৩৯৫/২০২৫) গ্রহণ করা হয়। মামলায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/১১৪/১৪৭/১৪৯/৩২৩/৩০২/১০৯/৩৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমী জানান, দর্শনা ইমিগ্রেশন পুলিশ শেখ তাইসুখ ইসলাম নামের একজনকে আটক করে থানা হেফাজতে দিয়েছে। তার নামে কুমিল্লায় একটি মামলা রয়েছে। তাই নিয়মানুযায়ী তাকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)