শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা!

আপলোড তারিখঃ 2017-10-17 ইং
শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা! ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা বহলবাড়ীয়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে নিজের চার বছরের শিশুকে হত্যার পর মা হেনা বেগম আত্মহত্যা করেছেন। সোমবার দুপুর সাড়ে ১২টায় আব্দুল করিমের স্ত্রী নিজের ঘরে ছেলে হাসিবুলকে প্রথমে গলাটিপে হত্যা করে, পরে গলায় দড়ি দিয়ে নিজে আত্মহত্যা করেন। পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আব্দুল করিম’র চাচাতো ভাই সাইদুর রহমান মন্টু জানান, হেনা বেগমের সঙ্গে প্রতিবেশি এক যুবকের অবৈধ সম্পর্ক রয়েছে, এমন অভিযোগে বেশ কয়েকদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার তাদের মধ্যে ঝগড়া-বিবাদও হয়। সোমবার সকালেও দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর আব্দুল করিম বাজারে দুধ বিক্রি করতে বের হলে স্ত্রী হেনা বেগম প্রথমে চার বছরের ছেলে হাসিবুলকে গলাটিপে মৃত্যু নিশ্চিত করে, এরপর নিজে ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছেলেকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে গৃহবধূ নিজে আত্মহত্যা করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)