চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালন, আলোচনায় সভায় ডিসি

গ্রামীণ অর্থনীতিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে

আপলোড তারিখঃ 2025-06-02 ইং
চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালন, আলোচনায় সভায় ডিসি ছবির ক্যাপশন:

‘দুধের অপার শক্তিতে, মেতে উঠি একসাথে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় পালন করা হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৫। গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় দিবসটি পালিত হয়। দিবস উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। চুয়াডাঙ্গা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাহাবুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

প্রথান অতিথি তার বক্তব্যে বলেন, ‘দুধ শুধু একটি পুষ্টিকর খাবার নয়, এটি পরিবার, সমাজ ও জাতির সুস্থতার প্রতীক। গ্রামীণ অর্থনীতিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। শিশুদের স্বাস্থ্যবান ও বুদ্ধিমত্তার বিকাশে প্রতিদিনের খাদ্য তালিকায় দুধ থাকা অপরিহার্য। এই দিবস আমাদের খাদ্য নিরাপত্তা ও পুষ্টিতে দুধের অপরিসীম ভূমিকা স্মরণ করিয়ে দেয়।’

সভায় বিশেষ অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, ‘শুধু উৎপাদন নয়, দুধের গুণগত মান নিশ্চিত করাও জরুরি। খামারিদের প্রশিক্ষণ ও উৎসাহের মাধ্যমে এ খাতকে আরও শক্তিশালী করতে হবে।’ স্বাগত বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ অফিসের কৃত্রিম প্রজনন কর্মকর্তা ডা. আ.হ.ম. শামিমুজ্জামান। অনুষ্ঠানে ‘বিশ্ব দুগ্ধ দিবস’ বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন চুয়াডাঙ্গা সরকারি ছাগল উন্নয়ন খামারের কর্মকর্তা এ কে এম সাদ্দাম হোসেন।

চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাঈফের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলার আহ্বায়ক আসলাম হোসেন অর্কসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, খামারি ও শিক্ষার্থীরা।

আলোচনা সভায় খামারিদের পক্ষে বক্তব্য দেন মনমিলা রানী হালদার (মালোপাড়া) ও সেলিম (মুন্সিগঞ্জ, আলমডাঙ্গা)। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মুফতি মামুনুর রশিদ এবং গীতাপাঠ করেন শ্রী উত্তম কুমার দেবনাথ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন, কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ১৫ জনের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)