চুয়াডাঙ্গায় অজ্ঞান পার্টির খপ্পরে ভারতীয় নাগরিক

দর্শনা রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার, হাসপাতালে ভর্তি

আপলোড তারিখঃ 2025-06-02 ইং
চুয়াডাঙ্গায় অজ্ঞান পার্টির খপ্পরে ভারতীয় নাগরিক ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশন থেকে অচেতন অবস্থায় অভয় চরণ রাউত (৫০) নামে এক ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে জ্ঞান হারানো অবস্থায় গতকাল রোববার সকাল ৯টার দিকে দর্শনা রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। ভারতীয় নাগরিক অভয় চরণ এসিআই গোদরেজ কোম্পানিতে প্রোজেক্ট হেড হিসেবে বাংলাদেশে কর্মরত রয়েছেন।


দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, গতকাল সকাল ৯টার দিকে ফাঁড়ি পুলিশের সহকারী উপ-পরিদর্শক মতিউল তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। অচেতন অবস্থায় উদ্ধারের পর বেলা ১১টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এসময় তার সঙ্গে থাকা পরিচয়পত্র সূত্র ধরে তার পরিবার ও সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করে রেল পুলিশ।


দর্শনা রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম বলেন, অভয় চরণ রাউত বাংলাদেশে এসিআই গোদরেজ কোম্পানিতে প্রোজেক্ট হেড হিসেবে কর্মরত আছেন। তিনি পঞ্চগড় থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে করে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তিনি জ্ঞান হারান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দর্শনা স্টেশন এলাকায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে আমরা তাকে হাসপাতালে ভর্তি করি। তার ফোন থেকে একজন সহকর্মী আসাদুজ্জামান নামের এক ব্যক্তির তথ্য পাওয়া যায়। লিখিত নিয়ে অভয় চরণকে আসাদুজ্জামানের হেফাজতে দেয়া হয়েছে।


এসআই রফিকুল ইসলাম আরও বলেন, ভুক্তভোগীর চেতনা না ফেরায় তার সম্পর্কে এবং বিভাগে তিনি এই অবস্থায় পৌঁছান সে সম্পর্কে বিষদ জানা যায়নি। ঘটনাটি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)