ছবির ক্যাপশন:
বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়ন শাখার মে মাসের ইউনিয়ন টিম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে আলমডাঙ্গা উপজেলা জামায়াতের অফিসে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির আমান উদ্দিন। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল। বিশেষ অতিথি ছিলেন সেক্রেটারি মামুন রেজা, তারবিয়াত বিভাগের সম্পাদক বিলাল হোসাইন।
প্রধান অতিথি বৈঠকে মে মাসের ইউনিয়নের সকল বিভাগের কাজের পর্যালোচনা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন সহসভাপতি মাওলানা শহিদুল হক, জহিরুল ইসলাম মজনু অফিস ও কৃষিকল্যাণ সম্পাদক, মাও. আহসান হাবিব মানবকল্যাণ, মানবসম্পদ ও পেশাজীবী সম্পাদক ও আশরাফুল আলমকে শ্রমিককল্যাণ সম্পাদক । টিম বৈঠকটি সহযোগিতা করেন সহকারী সেক্রেটারি ও অর্থ সম্পাদক আব্দুর জব্বার ও সঞ্চালনা সেক্রেটারি মাওলানা শওকত আলী।
এদিকে বাংলাদেশ জামায়াত ইসলামী কালিদাসপুর ইউনিয়ন শাখার উদ্যোগে মসজিদ মিশন ও উলামা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা মসজিদ মিশনের সভাপতি মো. আ. মান্নান। বিশেষ অতিথি ছিলেন কালিদাসপুর ইউনিয়ন জামায়াতের আমির মো. আসাদুল হক। সভায় সভাপতিত্ব করেন কালিদাসপুর ইউনিয়ন মসজিদ মিশনের সভাপতি মো. নুর ইসলাম।
