ছবির ক্যাপশন:
দোয়া মাহফিল ও কেক কাটার মধ্যদিয়ে মেহেরপুরে বিজয় টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে গাংনীর পূর্ব মালসাদহ সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিজয় টিভির মেহেরপুর প্রতিনিধি তৌহিদ উদ দৌলা রেজা। অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, গাংনী প্রেসক্লাবের সহসভাপতি মজনুর রহমান আকাশ ও সাধারণ সম্পাদক মাহাবুব আলম। বক্তারা বলেন, বিজয় টিভি শুরু থেকেই গণমানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করে আসছে। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুর পাশাপাশি স্থানীয় সংবাদেও গুরুত্ব দিয়ে আসছে চ্যানেলটি। দোয়া মাহফিল পরিচালনা করেন মাদরাসার অধ্যক্ষ আবু সাঈদ।
