চুয়াডাঙ্গায় জামায়াতের রুকন প্রার্থী বাছাই

আপলোড তারিখঃ 2025-06-01 ইং
চুয়াডাঙ্গায় জামায়াতের রুকন প্রার্থী বাছাই ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা জামায়াতের রুকন প্রার্থী বাছাই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় জামায়াতের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের প্রশিক্ষণ বিভাগের সভাপতি জিয়াউল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমির অ্যাড. রুহুল আমিন। তিনি রুকন প্রার্থী হিসেবে অংশগ্রহণকারীদের ব্যক্তিগত রিপোর্ট পর্যালোচনা ও সাক্ষাৎকার শেষে ৩৯ জনকে প্রশ্নপত্র বিতরণ করেন।


কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, প্রশিক্ষণ বিভাগের মাওলানা মহিউদ্দিন ও আলতাফ হোসাইন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রভাষক শফিউল আলম বকুল, সদর উপজেলা আমির মাওলানা বিলাল হোসাইন, উপজেলা প্রশিক্ষণ সেক্রেটারি মাওলানা মাজহারুল ইসলাম, সদর উপজেলা সেক্রেটারি গোলাম রসুল এবং দর্শনা থানা কর্মপরিষদ সদস্য মাওলানা সাইদুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)