ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার জামজামি ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর জামজামি ইউনিয়ন জামায়াতের অফিসে সকল ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল। এসময় তিনি প্রজেক্টরের মাধ্যমে জামায়াতের চার দফা দাওয়াত ও তিন দফা কর্মসূচি বাস্তবায়নের কর্মকৌশল তুলে ধরেন।
জামজামি ইউনিয়ন জামায়াতের আমির ফজলুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি শরিফুল ইসলামের সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সাবেক আমির আসাদুজ্জামান সোনা, উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার, সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম, উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি মেহেদী হাসান, জামজামি ইউনিয়ন জামায়াতের সাবেক আমির সেলিম উদ্দিন, ইউনিয়নের নায়েবে আমির রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি নূর ইসলাম, আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
