ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া কলেজের নবনির্বাচিত এডহক কমিটির পরিচিতি সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় আন্দুলবাড়ীয়া কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া কলেজের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি ও জেলা ছাত্রদলের সহসভাপতি এস এম সাইদুর রহমান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খাঁন খোকন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক ও আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি আজিম খান, সিনিয়র সহসভাপতি খন্দকার নাসির উদ্দীন সোহাগ, আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. আলী হোসেন, আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাইদুর রহমান, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন লোকমোর্চার সভাপতি এস এম সেকেন্দার আলী ও আন্দুলবাড়ীয়ার সিনিয়র সাংবাদিক নারায়ণ ভৌমিক।
