ছবির ক্যাপশন:
দামুড়হুদা ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরের চূড়ান্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদের হলরুম সকল সদস্যদের উপস্থিতিতে এই বাজেট ঘোষণা করা হয়। দামুড়হুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলীর সভাপতিত্বে বাজেট সভা অনুষ্ঠিত হয়।
এর আগে গত ৩০ এপ্রিল স্থানীয়গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতেতে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২৮ লাখ ৫২ হাজার ২৭০ টাকা। আর উন্নয়ন আয় ধরা হয়েছে ১ কোটি ২৭ লাখ ৮৪ হাজার ৩৮৫ টাকা। বাজেটে রাজস্ব ও উন্নয়ন ব্যয় ধরা হয় ১ কোটি ৫৬ লাখ ৩৬ হাজার ৬৫৫ টাকা।
আলোচনা শেষে উপস্থিত সদস্যরা জানান, উন্মুক্ত বাজেট সভায় ২০২৫-২০২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে কোনো সদস্যের আপত্তি নেই। তাই ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য বাজেটটি চূড়ান্ত বাজেট হিসেবে সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে।
