মহেশপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

আপলোড তারিখঃ 2025-05-30 ইং
মহেশপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাইদুর রহমান (২৩) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের সরিষাঘাটা-ভবনগর ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান শ্যামকুড় পশ্চিম পাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি পদ্মপুকুর সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ইউপি মেম্বার শহিদুল ইসলাম বলেন, সাইদুর আমার আপন ফুফাত ভাই। আজ সকালে মহেশপুর সোনালি ব্যাংকে টাকা উঠানোর জন্য সাইদুর মোটরসাইকেলে রওনা হয়। তিনি সরিষাঘাটা-ভবনগর ব্রিজ সংলগ্ন এলাকায় গেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় সাইদুর। স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে কর্তব্যরত  চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)