ছবির ক্যাপশন:
১৭ বছর পর আবারও আলমডাঙ্গায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার আয়োজনে আধ্যাত্মিক কর্মসূচি শববেদারী অনুষ্ঠিত হয়েছে। নৈশ ইবাদত ও রাত্রী জাগরণ নিয়ে সাজানো এ আয়োজন শেষ হয় গতকাল বৃহস্পতিবার বাদ ফজর বিশেষ দোয়ার মাধ্যমে। পৌর কার্যালয়ে অনুষ্ঠিত এ আধ্যাত্মিক অনুষ্ঠানে পৌর শাখার আমির মাহের আলীর সভাপতিত্বে রুকন ও বাছাইকৃত কর্মীদের নিয়ে চলে রাতব্যাপী ইবাদত ও বয়ান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান। তিনি গত বুধবার রাতেই সূচনা বক্তব্যে ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়-আনুগত্য, পরামর্শ ও এহতেসাব-বিষয়ে কুরআন-হাদিসের আলোকে দীর্ঘ আলোচনা করেন। বক্তব্যে তিনি বলেন, ‘আত্মশুদ্ধি ছাড়া ইসলামী আন্দোলনে সফলতা আসে না। এই শববেদারী আমাদের আত্মার জাগরণ ঘটাবে।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, জেলা সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও আলমডাঙ্গা পৌর শাখার তদারককারী আলতাফ হোসাইন এবং জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ টিপু। তারা বলেন, ‘রাতের নামাজ, কুরআন তিলাওয়াত, তাহাজ্জুদ, হেদায়েতী বয়ান আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কান্নাজড়িত দোয়া-সব মিলিয়ে আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য শববেদারী এক অনন্য পথ।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর শাখার নায়েবে আমির মাওলানা জুলফিকার আলী, মাওলানা মুসলিম উদ্দিন, মাওলানা শফী উদ্দিন, মাওলানা আশরাফুল আলম, মাওলানা হাসমত, প্রভাষক আব্দুর রহমান, আব্দুল হান্নান, আব্দুল কুদ্দুস, মোশাররফ হোসাইন, নিজাম উদ্দিন, সামসুল আরেফিন রিপন, হায়াত আলী, গোলাম রহমান বাবলু, প্রভাষক শাহিন সাঈদ, মাওলানা আবু হানিফ, মাওলানা হযরত আলী, আখতারুজ্জামান, আনোয়ার হোসেন, আতিয়ার রহমান, ইসমাইলসহ রুকন ও বাছাইকৃত কর্মীবৃন্দ। আয়োজকরা জানান, দীর্ঘদিন পর এমন একটি আধ্যাত্মিক পরিবেশে রাত কাটানো যেন আলমডাঙ্গায় ইসলামী চেতনার পুনর্জাগরণ ঘটিয়েছে।
