ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার যুগিরহুদা গ্রামের বাসিন্দা ও সরোজগঞ্জ বাজার পাড়ার ব্যবসায়ী জাণ্টুর ছেলে রাসেল (৩৮) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। জানা গেছে, ৪৪ দিন আগে সরোজগঞ্জ কালুপোল রোডে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন তিনি। দীর্ঘ ৪৪ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর গতকাল মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাসেলের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে আজ বুধবার সকাল ১০টায় আবুল হোসেন দাখিল মাদ্রাসা ময়দানে।
