চুয়াডাঙ্গায় বিশ্ব সড়ক নিরাপত্তা সপ্তাহে আলোচনা সভা

আপলোড তারিখঃ 2025-05-28 ইং
চুয়াডাঙ্গায় বিশ্ব সড়ক নিরাপত্তা সপ্তাহে আলোচনা সভা ছবির ক্যাপশন:


জাতিসংঘ ঘোষিত বিশ্ব  সড়ক নিরাপত্তা সপ্তাহ-২০২৫ উপলক্ষে চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সড়ক দুর্ঘটনা হ্রাস ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার শহরতলী দৌলতদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিরাপদ সড়ক চাই-নিসচা চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে আলোচনা সভার প্রতিপাদ্য ছিল ‘হাঁটা ও সাইকেল চালানো নিরাপদ কর’।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচার চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাড. মানিক আকবর, সাধারণ সম্পাদক জাকির হোসেন, দৌলতদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল কবির, সহকারী শিক্ষক শামীম হোসেন ও নিসচার যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহাম্মেদ বিপ্লব। এর আগে গত সোমবার দুপুরে নিসচার আয়োজনে চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয়ে একই বিষয়ে আলোচনা সভা হয়। এসময় উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের মোটরযান পরিদর্শক নজরুল ইসলাম ও নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন।


আলোচনা সভায় বক্তারা নিরাপদ সড়কের গুরুত্ব, রোড সাইন, রাস্তা পারাপার, ওভারব্রিজ ব্যবহার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় শিক্ষক-শিক্ষার্থীদের মাধ্যমে সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয় এবং সড়কে নিরাপদ চলাচল, সাইকেল চালানো বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে দুটি বিদ্যালয়ের ২২০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)